আ. লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » আ. লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



আ. লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী

আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছে। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু যারা গুম, খুন দুর্নীতি ও গণহত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার (৮ অক্টোবর) জনগণের প্রত্যাশা: অন্তর্বর্তী সরকারের দুই মাস শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

রুহুল কবীর রিজভী বলেন, গুরুত্ব বিবেচনা করে এই সরকারের কাজ করা উচিত। প্রথমে আন্দোলনের আহতদের পুনর্বাসনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্যা মোকাবেলায় সরকার সফল হয়েছে। এ সময় এইচএসসি পরিক্ষার না নেয়ায় সমালোচনাও করেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে। গণতন্ত্রের সুযোগ যাতে কোন উগ্রবাদী গোষ্ঠী জন্ম নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া, সরকারকে এই বিপ্লবের মূল বিষয় বিশ্লেষণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৩৭:০২   ২২১ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ