কয়েক ঘণ্টা পরই শুরু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » কয়েক ঘণ্টা পরই শুরু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



কয়েক ঘণ্টা পরই শুরু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন

কয়েক ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে বিশ্ব নেতাদের মিলন মেলা। যেখানে রাজনৈতিক সংকট, বিশ্ব অস্থিরতা, অর্থনৈতিক মন্দার নানা বিষয়ের সমাধানে চলবে বাকবিতণ্ডা। সেখানে অংশ নিবেন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রধানরা।

ভেতরে সমাধানের আলোচনা চললেও বিভিন্ন দেশের নাগরিকরা সদর দপ্তরের সামনে চালিয়ে যাচ্ছেন প্রতিবাদও।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথেও বৈঠক করবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জো বাইডেন আর ডক্টর মুহাম্মদ ইউনূসের বৈঠকটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।। এই বৈঠকে বাংলাদেশের নানান সমস্যার সমাধানের পথ বের হতে পারে।

মূল অধিবেশনের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৫৫:২০   ১৪৯ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ