শহীদদের মামলা নিয়ে ব্যবসা শুরু হয়েছে: সারজিস

প্রথম পাতা » জাতীয় » শহীদদের মামলা নিয়ে ব্যবসা শুরু হয়েছে: সারজিস
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



ছাত্র আন্দোলনে শহীদ ভাইদের মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু হয়েছে। মামলায় নির্দেশ মানুষের নাম দেয়া হচ্ছে আবার টাকার বিনিময়ে বাদও পড়ছেন অনেকে। এই কাজ যারা করছে তারা যে দলেরই হোক না কেন প্রতিবাদ করতে হবে।এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সরজিস আলম।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হলরুমে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই মাস যেতে না যেতেই স্বাধীনতা রক্ষার চিন্তা বাদ দিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য এবং আর্দশ নিয়ে মানুষ এতটাই বিভক্ত যে এখন অনেকেই নিজেরা নিজেদের মুখোমুখি অবস্থানে আছেন।

সারজিস আলম বলেন, দেশের জন্য যারা শহীদ ও আহত হলেন তাদের প্রতিদানে আমরা যদি দায়িত্ব পালন করতে হবে। আর যদি না পারি তাহলে দিন শেষে সবচেয়ে বড় এই ক্ষতির জন্য আমাদের দায়ী এবং লাঞ্ছিত হতে হবে। ইতিহাসে লেখা থাকবে প্রাণের বিনিময়ে ভাই-বোনেরা দ্বিতীয় স্বাধীনতা দিয়ে গেলেও আমরা এতেটা অযোগ্য ছিলাম যে তা রক্ষা করতে পারিনি।

তিনি আরও বলেন, কেউ যদি পুর্বের সেই প্রথা গুলো রীতিগুলো চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয় আমরা প্রেশার গ্রুপ হিসাবে দ্বিমত পোষণ করবো।

এর আগে, দুপুরে শহীদ পরিবার ও আহদের সাথে মতবিনিয় সভা করেন সারজিস আলম।

বাংলাদেশ সময়: ৭:৪৩:৫৮   ২৬৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ