শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে হট্টগোল, এজলাস থেকে নেমে গেলেন বিচারক

প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে হট্টগোল, এজলাস থেকে নেমে গেলেন বিচারক
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে হট্টগোল, এজলাস থেকে নেমে গেলেন বিচারকচট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদসহ ৪২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী মামুন আলী। তবে এই মামলা নিয়ে হট্টগোল হয়, উত্তপ্ত হয় আদালত কক্ষ।

আদালত সূত্র জানায়, অভিযোগ নিয়ে বাদীর বক্তব্য নেওয়ার পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

এ সময় আদালতে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট বিব্রত হয়ে এজলাস থেকে নেমে খাস কামরায় চলে যান। এর কিছুক্ষণ পর সরাসরি থানায় মামলা নেওয়ার আদেশ দেন বিচারক।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মামুন আলী। মামলার অপর আসামি হিসেবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ সিদ্দিকও অন্তর্ভুক্ত হয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, চট্টগ্রাম মহানগরের সাবেক পুলিশ কমিশনার ইকবাল বাহার, নগর গোয়েন্দা অতিরিক্ত উপপুলিশ কমিশনার তানভীর আরাফাত, নগরের হালিশহর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী, আওয়ামী লীগের নেতা এরশাদুল আমীন, হালিশহর থানার তৎকালীন এসআই জামাল উদ্দিন, মাহবুব মোর্শেদ প্রমুখ।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, ২০১৬ সালের ১৫ আগস্ট হালিশহর এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান চলছিল। ওই সময় হালিশহর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেন এবং বাদীসহ বিএনপির ১৭ কর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধর করেন। বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, যা তার বাবার কাছে পাঠানো ভিডিওর মাধ্যমে জানানো হয়। বাদীর বাবা ৭ লাখ টাকা দেন। এছাড়া ঘটনার দিন ওসি প্রণব চৌধুরী শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভিডিও কল দিয়ে বাদীর নির্যাতনের ছবি দেখান। পরে বাদী জামিনে বেরিয়ে এলে কয়েক দফায় তাকে থানায় ধরে নিয়ে নির্যাতন করা হয়।

বিচারককে এজলাসে হট্টগোল ও কটূক্তির মুখে পড়তে হয়। বাদীপক্ষের আইনজীবীরা সরাসরি থানায় মামলা নেওয়ার দাবি জানালে, বিচারক দুই ঘণ্টা পর ফের এজলাসে ফিরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে সরাসরি থানায় মামলা নেওয়ার আদেশ দেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আইনজীবীরা মক্কেলের দাবি আদায়ে সর্বোচ্চ চেষ্টা করতে পারেন, তবে তা আইনের সীমার মধ্যে থাকতে হবে। আদালতের আদেশের প্রতি সম্মান জানানো উচিত।

বাংলাদেশ সময়: ২৩:১৫:০৯   ২৭৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান
৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল
খুলনায় আ.লীগ নেতা আবেদ আলী শেখকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিয়ন্ত্রণে বড় ধাক্কা খেল চীনের এআই খাত
ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান
ফটিকছড়িতে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ছাপায় নিষেধাজ্ঞা এনসিটিবির
বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর

Law News24.com News Archive

আর্কাইভ