পদযাত্রায় আইনজীবী-পুলিশ সংঘর্ষের মামলা খারিজের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

প্রথম পাতা » প্রধান সংবাদ » পদযাত্রায় আইনজীবী-পুলিশ সংঘর্ষের মামলা খারিজের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



 

---

বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল’ইয়ার্স ফোরামের পদযাত্রায় পুলিশের হামলার অভিযোগে করা মামলার আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ইউনাইটেড ল’ইয়ার্স ফোরামের আহ্বায়ক মো. মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল লতিফ তালুকদার, আব্দুর রাজ্জাক ও খোরশেদ আলম ও সমন্বয়ক ওমর ফারুক ফারুকী প্রমুখ।

বক্তারা বলেন, আমরা আমাদের এক দফার আন্দোলন চালিয়ে যাব। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন আরও বেগবান হবে। পুলিশের বিরুদ্ধে আইনজীবীদের করা মামলা খারিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করেন ঢাকা বারের সাবেক সভাপতি মহসিন মিয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদেশ পরে দেবেন বলে জানান। পরবর্তীতে মামলা নেওয়ার মতো উপাদান নেই উল্লেখ করে আদালত তা খারিজ করে দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৫৪   ৪৫৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অনলাইন জিডি: ঘরে বসেই ভোগান্তিহীন পুলিশি সেবা
আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ
এআই ব্যবহারের ক্ষেত্রে যে ৫ বিষয়ে সতর্ক থাকা জরুরি
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সালমান মুক্তাদিরের শাস্তির দাবি সাংবাদিক সাহেদ আলমের

Law News24.com News Archive

আর্কাইভ