সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর জামিন স্থগিত
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩



 

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) বাবুকে ৬ মাসের জামিন দেন। যা মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জানা যায়। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে সাংবাদিক হত্যার প্রধান আসামির জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ২৭ আগস্ট জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ১২:৫০:০৩   ৫১০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অনলাইন জিডি: ঘরে বসেই ভোগান্তিহীন পুলিশি সেবা
আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ
এআই ব্যবহারের ক্ষেত্রে যে ৫ বিষয়ে সতর্ক থাকা জরুরি
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সালমান মুক্তাদিরের শাস্তির দাবি সাংবাদিক সাহেদ আলমের

Law News24.com News Archive

আর্কাইভ