আগামী সপ্তাহে চালু হবে মোবাইল ইন্টারনেট

প্রথম পাতা » প্রধান সংবাদ » আগামী সপ্তাহে চালু হবে মোবাইল ইন্টারনেট
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪



আগামী সপ্তাহে চালু হবে মোবাইল ইন্টারনেট

দেশের চলমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনো বন্ধ মোবাইল ইন্টারনেট। ফলে গ্রাহকদের বড় একটি অংশ সেবাবঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে আগামী রোব ও সোমবারের (২৮, ২৯শে জুলাই) মধ্যে সারা দেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করা নিয়ে এ ব্রিফ করেন তিনি। জুনাইদ আহমেদ পলক বলেন, দুষ্কৃতকারীদের দেয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা যত দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করেছি। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। বুধবার রাত থেকে বাসা-বাড়িতেও পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে। আগামী রোব বা সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেটও চালু করার ব্যাপারে আশাবাদী।

প্রসঙ্গত সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা ও গুজব ছড়িয়ে পড়লে ১৬ই জুলাই থেকে দেশ জুড়ে মোবাইল ইন্টারনেটের ফোরজি সেবা বন্ধ করে দেয়া হয়। এরপর বৃহস্পতিবার (১৮ই জুলাই) সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের ডাটা সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেটের অপটিক্যাল ফাইবারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দেশ জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০:১২:১৮   ২৬৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ