ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ বহাল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ বহাল
রবিবার, ১৪ জুলাই ২০২৪



ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ বহাল

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিতে বয়সের নিয়ম না মানার অভিযোগে প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তাদের ভর্তি বাতিলের আদেশ বহালই থাকল।

রোববার (১৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। ভিকারুননিসার পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম।

এর আগে ৭ জুলাই বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ।

জানা গেছে, ভিকারুননিসায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে, বয়সের ঊর্ধ্বসীমা (নিজেদের নির্ধারিত) অনুসরণ না করে-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ভর্তি হয় ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জন।

এ নিয়ে মোট ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি হলে, তা বাতিল চেয়ে আবেদন করেন অন্য দুই শিক্ষার্থীর অভিভাবক। স্কুল কর্তৃপক্ষ সাড়া না দেয়ায় তারা গত ১৪ জানুয়ারি হাইকোর্টে রিট করেন। তাদের অভিযোগ, নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে স্কুলেটিতে।

এরপর গত ২৩ জানুয়ারি হাইকোর্ট ১০ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন।

পরে ২৮ ফেব্রুয়ারি ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষকে এ ১৬৯ জনের ভর্তি বাতিল করতে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। এরই পরিপ্রেক্ষিতে ওই ছাত্রীদের ভর্তি বাতিল করে স্কুল কর্তৃপক্ষ।

ভর্তি বাতিলের বৈধতা নিয়ে ১৩৬ জন অভিভাবক আরেকটি রিট করেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:১৩   ২৬৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


কানাডা প্রবাসী নারীকে হত্যা: স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
চাঁদাবাজির মামলা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন মাহমুদ বাবু গ্রেফতার
ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি
সাতক্ষীরায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের তৎপরতা সত্ত্বেও বাড়ছে গোপন বিয়ের প্রবণতা
নেত্রকোনার মদনে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলায়, আসামি ছাত্রদল নেতা
২০২৭ সাল থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১১
কক্সবাজারে সাত স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, উপজেলা ফটকে তালা
ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর

Law News24.com News Archive

আর্কাইভ