মতিউরের আরও সাড়ে ১৩ কোটি টাকা ফ্রিজ, জমি-ফ্ল্যাট জব্দের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মতিউরের আরও সাড়ে ১৩ কোটি টাকা ফ্রিজ, জমি-ফ্ল্যাট জব্দের আদেশ
শুক্রবার, ১২ জুলাই ২০২৪



জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমান।

ছেলের ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমান ও তার পরিবারের সদস্যের নামে থাকা আরও ২৩.৬৭ একর জমি, ৪টি ফ্ল্যাট ক্রোক (জব্দ) এবং ব্যাংকে থাকা সাড়ে ১৩ কোটি টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আদালত পরিদর্শক আমীর হোসেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন এসব সম্পত্তি জব্দের আবেদন করে। এ বিষয়ে শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।

জব্দের আদেশ দেওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে- সাভার, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী ও নাটোরের বিভিন্ন জায়গায় থাকা ২ হাজার ৩৬৭ শতক বা ২৩.৬৭ একর জমি এবং রাজধানীর মিরপুরে থাকা ৪টি ফ্ল্যাট।

এ ছাড়াও ফ্রিজ (অবরুদ্ধ) করা অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, ১১৬টি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে থাকা ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা এবং শেয়ারবাজারে থাকা ২৩টি বিও অ্যাকাউন্ট।

বাংলাদেশ সময়: ১৯:০২:৪২   ২৭৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ