ব্যক্তি পর্যায়ে জমি ক্রয়–বিক্রয়ে ভ্যাট আদায় অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্যক্তি পর্যায়ে জমি ক্রয়–বিক্রয়ে ভ্যাট আদায় অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট
রবিবার, ৯ জুন ২০২৪



 ব্যক্তি পর্যায়ে জমি ক্রয়–বিক্রয়ে ভ্যাট আদায় অবৈধ ঘোষণা করেছে  হাইকোর্ট

ব্যক্তি পর্যায়ে জমি ক্রয়-বিক্রয়ের সময় রেজিস্টেশনে দুই শতাংশ ভ্যাট (মূসক) আদায় অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এ রায়ের ফলে জমি কেনার ক্ষেত্রে ডেভেলপার ছাড়া সাধারণ মানুষের কাছ থেকে ২ শতাংশ ভ্যাট (মূসক) আদায় করা যাবে না।

এ সংক্রান্ত একটি রুল যথাযথ ঘোষণা করে গত বৃহস্পতিবার (৬ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রায় দেন।

রায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং নিবন্ধন মহাপরিদর্শককে সব ভূমি অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরকে ব্যক্তি পর্যায়ে ভ্যাট আদায় বন্ধে বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে।

কয়েক বছর আগে বেসরকারি ইন্সুরেন্স কোম্পানী প্রগতি লাইফ ইন্সুরেন্স গুলশানের একটি জমি রেজিস্ট্রেশন করতে গেলে ১ কোটি ৩০ লাখ টাকা ভ্যাট আদায় করে ভূম অফিস। পরে এটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে প্রতিষ্ঠানটি।

২০২২ সালে ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। বৃহস্পতিবার তাদের পক্ষে রায় দিয়ে ৩ মাসের মধ্যে টাকা ফেরত দিতে এনবিআরকে নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক।

রিটকারীদের আইনজীবী ব্যারিষ্টার মাহবুব শফিক বলেন, ‘বিদ্যমান ভ্যাট আইনে জমিক্রয়ের পর রেজিস্ট্রেশনের সময় কেবল ডেভলপারের কাছ থেকে ২ শতাংশ ভ্যাট আদায়ের কথা বলা হলেও কয়েক দশক ধরে ব্যক্তি পর্যায় থেকেও এই ভ্যাট আদায় করা হচ্ছে। যা পুরোপুরি বেআইনী। উচ্চ আদালতের এর পক্ষে কোন যৌক্তিক দলিল দেখাতে পারেনি ভূমি কর্তৃপক্ষ।’

বাংলাদেশ সময়: ১৪:৪৬:০৬   ৬০০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ