৩১৭ কোটি টাকা বাড়ছে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ

প্রথম পাতা » জাতীয় » ৩১৭ কোটি টাকা বাড়ছে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ
রবিবার, ৯ জুন ২০২৪



৩১৭ কোটি টাকা বাড়ছে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ।

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে। এতে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ আদালতের জন্য এবার বরাদ্দ করা হয়েছে ২৪৮ কোটি টাকা।

সে হিসেবে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ২৭০ কোটি টাকা। গত অর্থবছরের চেয়ে এবার সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানান।

২০২৩-২০২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য মূল বরাদ্দ ছিল ১ হাজার ৯৪৩ কোটি টাকা। তবে, সংশোধিত বাজেটে সেটি করা হয়েছে ১ হাজার ৭১৭ কোটি টাকা। ওই অর্থ বছরে সুপ্রিম কোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও, সংশোধিত বাজেটে সেটি হয় ২৩৬ কোটি টাকা। তবে চলতি অর্থবছরে সুপ্রিম কোর্টের বরাদ্দ বেড়েছে ১১ কোটি টাকা।

বাজেটের মূল বরাদ্দের হিসেবে চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা। আবার গত অর্থ বছরে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য সংশোধিত বরাদ্দের হিসেবে চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৩১৭ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ৭:৩৪:৫৩   ৪৩০ বার পঠিত   #  #  #




জাতীয়’র আরও খবর


সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ
চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত

Law News24.com News Archive

আর্কাইভ