বাজেটে সুপ্রিম কোর্টের জন্য ২৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রথম পাতা » জাতীয় » বাজেটে সুপ্রিম কোর্টের জন্য ২৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
শনিবার, ৮ জুন ২০২৪



বাজেটে সুপ্রিম কোর্টের জন্য ২৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য ২৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ।

২০২৩-২৪ অর্থবছরের জন্য সুপ্রিম কোর্টের সংশোধিত বাজেট ছিল ২৩৭ কোটি টাকা। নতুন অর্থ বছরে ১১ কোটি টাকা বাড়িয়ে ২৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশের ৫৩তম বাজেট এটি। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম করা হয়েছে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবার বাজেটে ঘাটতির পরিমাণ কমছে। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি কম ধরা হয়েছে পাঁচ হাজার ৭৮৫ কোটি টাকা।

অনুদান ছাড়া বাজেট ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা। তবে, অনুদানসহ সামগ্রিক ঘাটতি দাঁড়াবে দুই লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছর চার হাজার ৪০০ কোটি টাকা অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:১১   ৩৮৩ বার পঠিত   #  #




জাতীয়’র আরও খবর


সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ
চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার নির্মাণের সিদ্ধান্ত

Law News24.com News Archive

আর্কাইভ