১০ জুন আপিল বিভাগের এজলাসের ছবি তোলার সুযোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ১০ জুন আপিল বিভাগের এজলাসের ছবি তোলার সুযোগ
বুধবার, ৫ জুন ২০২৪



দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ সব আদালতের এজলাস কক্ষের ভিডিও করা, ছবি ওঠানো ও প্রকাশ করা যায় না। এ বিষয়ে আইনগত নিয়ম ও বাধা রয়েছে এবং তা দণ্ডনীয় অপরাধও বটে।

কিন্তু আগামী ১০ জুন (সোমবার) আপিল বিভাগের এজলাস কক্ষের ছবি ওঠানো, ভিডিও ধারণ, এমনকি লাইভ সম্প্রচার করার সুযোগ করে দিচ্ছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। কারণ ওইদিন বিভিন্ন সংস্কারসহ আধুনিকীকরণ করা এজলাস কক্ষে নতুন করে বিচারকাজ শুরু হবে।

এ উপলক্ষ্যে আগামী ১০ জুন বিকেল চারটায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে। ওইদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চ বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

আজ বুধবার (৫ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির এজলাস কক্ষে পুনরায় বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষ্যে আগামী ১০ জুন সোমবার বিকেল ৪টায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।

অধিবেশনে আপনারা (সাংবাদিকরা) প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রবেশ করবেন এবং খবর সংগ্রহ করবেন। কেবল ওই দিনের জন্যই ক্যামেরাসহ প্রবেশ করার অনুমতি দেওয়া হলো বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:০৯:৫৭   ৩৩৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন আট সাহিত্যিক
চুয়েটে অচলাবস্থা অব্যাহত, উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক আরাফাত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল
ওরাকলের ৩০০ বিলিয়ন ডলারের এআই বাজি কি বিপদে ফেলছে ল্যারি এলিসনকে?
লন্ডন থেকে দেশে ফিরছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, মিরপুরে দাফন
সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ
কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি
‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের

Law News24.com News Archive

আর্কাইভ