শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিনকে সরকারি সম্মানীর আওতায় আনছে সরকার

প্রথম পাতা » জাতীয় » আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিনকে সরকারি সম্মানীর আওতায় আনছে সরকার
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনা হচ্ছে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইলে এক অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি জানান, ইতিমধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাকিদেরও এই কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী জানান, পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সরকারি সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

যেসব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের তথ্য এখনো অন্তর্ভুক্ত করা হয়নি, তারাও জুলাই মাস থেকে বকেয়াসহ সম্মানী পাবেন। প্রতিমন্ত্রী আরও জানান, কওমি মাদ্রাসার জন্য আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের আদলে মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলোর সমন্বয় ও স্বীকৃতির বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।

বাংলাদেশ সময়: ৭:২৬:০১   ৪ বার পঠিত   #  #  #  #  #  #