শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম আজাদ গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম আজাদ গ্রেফতার
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



এবার এসপি আজাদ গ্রেফতার ছাত্রদল নেতা জনি হত্যা মামলায়

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে করা মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে পুলিশ তুলে নিয়ে যায়। ওই দিন রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে হত্যা করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেপ্টেম্বরে জনির বাবা মো. ইয়াকুব আলী এ ঘটনায় মামলা দায়ের করেন।

গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন মামলায় মোট চারজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে দুজন এসপি এবং দুজন অতিরিক্ত পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ৭:২৫:৩৩   ৪ বার পঠিত   #  #  #  #  #  #