বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়া এবং আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তার ভূমিকা তদন্ত করতে এই আবেদন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত ২০ জন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পুলিশের রিমান্ড আবেদনে জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে:
যদিও আবেদনে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে, তবে নথির এক অংশে পাঁচ দিনের রিমান্ডের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ রয়েছে। আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
বাংলাদেশ সময়: ১৫:১৬:০৪ ২২ বার পঠিত #আদালত #জ্যোতিকা জ্যোতি #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #ভাটারা থানা #মামলা #রিমান্ড