বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



প্রথম দিনেই শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান জানান, এদিন মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল এবং নিহতের মা ও মামলার বাদী রীনা বেগমসহ ৪ জন সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন। তবে কাশিমপুর কারাগার থেকে নিরাপত্তাজনিত কারণে ৬ জন আসামিকে আদালতে হাজির করতে না পারায় সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। গত ২৬ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। বর্তমানে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ১০ জন আসামি কারাগারে আটক রয়েছেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ৩১ আগস্ট তার মা রীনা বেগম মামলাটি দায়ের করেন এবং তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর পুলিশ চার্জশিট দাখিল করে।

বাংলাদেশ সময়: ১৩:৩২:২৪   ৭ বার পঠিত   #  #  #  #  #  #