খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আবদুল হালিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারা, কী কারণে তাঁকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
নিহত আবদুল হালিম নগরের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় জানান, নিহতের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং কক্সবাজারে গুলিতে নিহত সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:২৪:২৩ ৪ বার পঠিত #অপরাধ #খুলনা #গুলি #দৌলতপুর #নিহত