মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

প্রথম পাতা » প্রধান সংবাদ » জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ‘নসীব’ সিনেমার পরিচালক এমডি ইকবাল। এমডি ইকবাল জানান, ‘নসীব’ সিনেমার শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সকালে হোটেলের কক্ষে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শুটিং ইউনিটের সদস্যরা জানান, সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হওয়ার কথা ছিল তার। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১:৪৬:৩৯   ৯ বার পঠিত   #  #  #  #  #