মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দেশে স্বর্ণের দাম বাড়ল

প্রথম পাতা » জাতীয় » দেশে স্বর্ণের দাম বাড়ল
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



টানা ৯ দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ৯:৩০:৫১   ১১ বার পঠিত   #  #  #  #