ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে ইসরায়েলের জন্য এখনই কোনো তাৎক্ষণিক হুমকি নেই। তিনি মনে করেন, ইরান ইসরায়েলের জন্য গুরুতর হুমকি হলেও নতুন সরকার গঠনের আগে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি।
সংবাদ সম্মেলনে আইজেনকট বলেন, ইরানের সবচেয়ে গুরুতর হুমকি হলো ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এখনো ধ্বংস বা সরিয়ে নেওয়া হয়নি। আমাদের এ বিষয়টির ওপরই গুরুত্ব দেওয়া উচিত।
এদিকে, রবিবার ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলগুলোর সঙ্গে আইজেনকটের সরকার গঠনের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকটের জোট ৪৮টি আসন পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে ১৩টি কম। সরকার গঠনের জন্য আইজেনকট আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। তবে নেতানিয়াহুর পক্ষের দলগুলোর সঙ্গে সমঝোতা না হওয়ায় সরকার গঠনের প্রক্রিয়া অনিশ্চয়তায় রয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৩৩:৩৬ ৮ বার পঠিত #আন্তর্জাতিক রাজনীতি #ইরান #ইসরায়েল #গাদি আইজেনকট #বেনিয়ামিন নেতানিয়াহু #সামরিক পদক্ষেপ