সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই শরীফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। চার দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর মো. সেলিম রেজা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য করেছেন। এর আগে শুক্রবার আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। একই মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির ঘটনায় এসআই তানভীর মেহেদী বাদী হয়ে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০:২৫:৩৪   ১০ বার পঠিত   #  #  #  #  #  #  #