সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মালয়েশিয়া যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম, জানাল গোয়েন্দা বিভাগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মালয়েশিয়া যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম, জানাল গোয়েন্দা বিভাগ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



মালয়েশিয়া যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম, জানাল গোয়েন্দা বিভাগ

একসময় ঢাকার অপরাধজগতের আতঙ্কের নাম ছিল শেখ আসলাম। তিনি ‘সুইডেন আসলাম’ নামেই বেশি পরিচিত। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এই আলোচিত ব্যক্তি।

রোববার (২২ নভেম্বর) গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তাঁর চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া।

এক কর্মকর্তা বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, তাঁর আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো থাইল্যান্ডের ব্যাংকক হয়ে তিনি মালয়েশিয়া যেতেন। আমরা বিষয়টি যাচাই করছি।’

তিনি আরও বলেন, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত শতাধিক অভিযোগ জমা পড়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। তাঁর বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ।

তাঁকে গ্রেপ্তারে পুলিশ যখন চারদিকে জোর তৎপরতা চালাচ্ছিল, তখনই দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিলেন সুইডেন আসলাম। নানা অভিযোগের চাপে কোণঠাসা হয়ে পড়েই হয়তো তিনি এমন পথ বেছে নিয়েছিলেন।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন আসলাম। এরপর প্রায় ১৯ বছর কারাভোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৫৮:২৮   ৭ বার পঠিত   #  #  #  #