সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল

প্রথম পাতা » জাতীয় » বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল

সেপ্টেম্বর শেষে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। আগের তিন মাসের তুলনায় এ সময়ে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত জুনের তুলনায় সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এ সময় সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমলেও বেসরকারি ব্যাংকগুলোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তবে গত তিন মাসে এসব ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।

অন্যদিকে, একই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা। ফলে সামগ্রিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

সেপ্টেম্বর শেষে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ব্যাংক খাতে ঋণ আদায় ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫০:০১   ৫ বার পঠিত   #  #  #