এইচএসসির পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে কোনো বাধা নেই। ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে ১৮ নভেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
এই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে তা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। এর আগে ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সভা করে ইউজিসি জানিয়েছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হবে। তবে ১৮ নভেম্বর আরেকটি সভা করে ইউজিসি তাদের আগের সিদ্ধান্ত বাতিল করে।
বাংলাদেশ সময়: ১২:১১:২২ ৬ বার পঠিত #আপিল বিভাগ #ইউজিসি #এইচএসসি #বিশ্ববিদ্যালয় ভর্তি #শিক্ষা #হাইকোর্ট