ভারতের মধ্যপ্রদেশ ও আসামে সরকারি জমি দখলমুক্ত করা ও সড়ক সম্প্রসারণের নামে চালানো উচ্ছেদ অভিযান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, উচ্ছেদের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া ও প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় প্রায় ৩০০ বছরের পুরোনো হজরত কাসিম শাহ ওয়ালির দরগাহ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ১৭ নভেম্বর রাতে পুলিশি নিরাপত্তায় এই অভিযান চালানো হয়। স্থানীয়দের দাবি, প্রশাসন প্রয়োজনীয় নথি বা রাস্তার নকশা দেখাতে ব্যর্থ হয়েছে।
আসামের লখিমপুর জেলায় ১৭ নভেম্বর সরকারি জমি দখলমুক্ত করার নামে ৪২টি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাঁরা কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করছেন এবং তাঁদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। একই এলাকায় বসবাসকারী হিন্দু পরিবারগুলোর স্থাপনা অক্ষত রাখার অভিযোগ তুলে তাঁরা বৈষম্যের দাবি করেছেন। এর মাত্র চার দিন আগে ১৩ নভেম্বর আসামের বগীনাদি এলাকায় ১৩২টি মুসলিম পরিবারের বাড়িঘর ও একটি মসজিদ ভেঙে ফেলা হয়। ক্ষতিগ্রস্তরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪৯ ২৯ বার পঠিত #আসাম #উচ্ছেদ #ধর্মীয় স্থাপনা #ভারত #মধ্যপ্রদেশ #মানবাধিকার