শনিবার, ২১ নভেম্বর ২০২৬

অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর

প্রথম পাতা » আদালত সংবাদ » অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে।

অপ্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে জুভেনাইল কোর্টে ও প্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু জানান, মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে এবং আসামিরা বর্তমানে কারাগারে রয়েছে। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার বাসা থেকে নিখোঁজ হওয়ার পরদিন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। সে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৫০   ২২ বার পঠিত   #  #  #  #  #