শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রাঙামাটির সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলি

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটির সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলি
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর টহল দলের সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সাড়ে বারোটা পর্যন্ত থেমে থেমে এই গোলাগুলি চলে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, সেনাবাহিনীর টহল দল অভিযান পরিচালনার সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনী পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। তবে ঘণ্টাখানেক ধরে গুলির শব্দ বন্ধ রয়েছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, বিভিন্ন দাবিতে গণকমিটির ডাকা অবরোধ কর্মসূচি চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩১   ৩৪ বার পঠিত   #  #  #  #  #  #