শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকার পুলিশকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। শনিবার (২১ নভেম্বর) যশোর কোতয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ফাউন্ডেশনের এই ভবন প্রাথমিকভাবে চারতলা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশকে রাজনৈতিক কর্মীর মতো ব্যবহার করেছে এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে। তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সারা দেশে মব কালচারের মধ্যে বিভিন্ন থানা লুট হলেও বিএনপির নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে এই থানা রক্ষা করেছেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ অপরিহার্য। প্রতিমন্ত্রী যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্ধারিত সময়ে এবং মান বজায় রেখে থানা ভবনের নির্মাণকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া নতুন ভবন নির্মাণের পর ক্যাম্পাসে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতি সংরক্ষণে আলাদা উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৮:১০   ১৮ বার পঠিত   #  #  #  #  #  #