স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতির পর গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ সংক্রান্ত দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকে শূন্য থাকা ২ হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে ৪ হাজার পদ অন্তর্ভুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হবে। নতুন এসআই পদগুলোতে সরাসরি নিয়োগের প্রস্তুতি চললেও এর সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। এ নিয়োগের ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাত থেকে নির্বাহ করা হবে এবং নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধান ও শর্তাবলি অনুসরণ করতে হবে।
বাংলাদেশ সময়: ২২:২৬:৫৩ ৩৫ বার পঠিত #উপপরিদর্শক #কনস্টেবল #জনবল #নিয়োগ #বাংলাদেশ পুলিশ #স্বরাষ্ট্র মন্ত্রণালয়