শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সরকারি বাসা থেকে সাবলেট অপসারণে ৩০ নভেম্বরের কড়া নির্দেশ

প্রথম পাতা » জাতীয় » সরকারি বাসা থেকে সাবলেট অপসারণে ৩০ নভেম্বরের কড়া নির্দেশ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



সরকারি কোটায় বরাদ্দ পাওয়া বাসা বা ফ্ল্যাটে অবৈধভাবে সাবলেট বা উপভাড়া দেওয়া ভাড়াটিয়াদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজে বসবাস শুরু না করলে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট কর্মকর্তার বাসার বরাদ্দ বাতিল করা হবে।

সরকারি আবাসন পরিদপ্তরের গত ২৯ অক্টোবরের গণবিজ্ঞপ্তি এবং মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির ৯ নভেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী, কোনো বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি তার নামে থাকা সরকারি বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ কিংবা আংশিক কোনোভাবেই সাবলেট বা ভাড়া দিতে পারবেন না।

বেঁধে দেওয়া এই সময়সীমা পার হওয়ার পর কোনো সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়ার অস্তিত্ব পাওয়া গেলে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী তাৎক্ষণিক বরাদ্দ বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ৯:২৬:৫২   ৯ বার পঠিত   #  #  #  #  #