ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ির সামনে পার্ক করা গাড়িতে একটি ম্যাটাডোর সজোরে ধাক্কা দিয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটা এই দুর্ঘটনায় অভিনেত্রীর গাড়ির পাশাপাশি তার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় ঋতুপর্ণা বাড়িতেই ছিলেন এবং বিকট শব্দ শুনে বাড়ির কর্মীদের নিয়ে বাইরে এসে দুর্ঘটনার দৃশ্য দেখতে পান।
ঘটনার সময়ে আমি বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে আমি ও আমার বাড়ির কর্মীরা বাইরে ছুটে আসি। দেখি একটি ম্যাটাডোর আমার পার্ক করে রাখা গাড়িটিকে সজোরে ধাক্কা মেরেছে।
অভিনেত্রী জানান, তার গাড়ির পিছনের বাঁ দিকের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, যদি সেখানে কোনো মানুষ থাকত, তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। দুর্ঘটনার পর ম্যাটাডোরচালককে আটক করা হয়েছে। চালকের কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং অনুমতি ছাড়াই তিনি গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। এই দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ৯:২৬:০৬ ১০ বার পঠিত #অভিনেত্রী #ঋতুপর্ণা সেনগুপ্ত #কলকাতা #দুর্ঘটনা #বিনোদন