বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের ভেতরে এই ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।
যেহেতু তাদের কথামতো দুই পক্ষরই দোষ রয়েছে। আমরা হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটা আগে নিশ্চিত হতে চাই, এখানে প্রকৃত দোষী কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।
আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক রয়েছেন। মেজবাউল হকের অভিযোগ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাঁদের ওপর হামলা করেছেন। তবে তায়েফ মাহমুদের দাবি, মেজবাউল কেন্দ্রীয় নেতাদের অনুমতি ছাড়াই মিছিল বের করেছিলেন এবং তাঁর অনুসারীরাই প্রথমে হামলা চালিয়েছেন। শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্যমতে, মিছিল শেষে হলে ফেরার পথে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় কয়েকটি মুঠোফোনও ভাঙচুর করা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ৯:২৫:৪৪ ৮ বার পঠিত #ছাত্রদল #বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় #বাকৃবি #শিক্ষাঙ্গন #সংঘর্ষ