শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ফরিদপুরে গাড়ি পোড়ালে ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফরিদপুরে গাড়ি পোড়ালে ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



ফরিদপুরে কোনো গাড়ি ভাঙচুর বা পোড়ানো হলে তার জবাবে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরীয়া। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

ফরিদপুরে যদি কোনো গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়, আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেব। একটা গাড়ি পোড়ালে আমরা ১০টা বাড়ি পুড়িয়ে দেব। এ দায়দায়িত্ব তখন আমাদের থাকবে না।

ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে কিবরীয়া আরও অভিযোগ করেন, গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রশাসনের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা পোড়ানো ও চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটছে। এর আগে গত মঙ্গলবার রাতে ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় রাজু মোল্লা নিহত হন এবং এ সময় চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ৭:৫১:৫৯   ১৬ বার পঠিত   #  #  #  #  #  #