রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানোর পরিকল্পনায় চ্যালেঞ্জ

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানোর পরিকল্পনায় চ্যালেঞ্জ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬



চীনের কমিউনিস্ট পার্টি দীর্ঘকাল ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ভোগব্যয়ের কারণ হিসেবে বিবেচনা করলেও, বর্তমানে দেশটি অভ্যন্তরীণ চাহিদাকে অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ২০২৬ সালের জন্য নির্ধারিত আটটি প্রধান কাজের মধ্যে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভোগব্যয় বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে খুচরা পণ্য বিক্রির পরিমাণ ৬০ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, চীনের পরিবারগুলো তাদের জিডিপির ৪২.৭ শতাংশ সঞ্চয় করে, যা বিশ্ব গড়ের চেয়ে অনেক বেশি। আবাসন খাতের মন্দা এবং ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে মানুষ খরচ করার চেয়ে সঞ্চয়ে বেশি আগ্রহী। পিপলস ব্যাংক অব চায়নার জরিপ অনুযায়ী, ৬২.৩ শতাংশ মানুষ সঞ্চয় বাড়াতে চায়। বেইজিং এখন সেবা খাত, যেমন—স্বাস্থ্যসেবা, পর্যটন ও বয়স্কদের যত্নের মতো খাতে মানুষের ব্যয় বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। স্থানীয় সরকারগুলোও বিভিন্ন প্রণোদনা ও আধুনিকায়নের মাধ্যমে ভোগব্যয় বাড়ানোর চেষ্টা করছে, তবে পরিবারগুলোর সঞ্চয়ের প্রবণতা এবং সামাজিক নিরাপত্তা কাঠামোর সীমাবদ্ধতার কারণে এই লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ০:০৪:১১   ২৪ বার পঠিত   #  #  #  #  #  #  #