শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শ্রম অসন্তোষ না কমলে রোববার থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভারে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-র

প্রথম পাতা » প্রধান সংবাদ » শ্রম অসন্তোষ না কমলে রোববার থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভারে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



তৈরি পোশাক খাতের চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলন স্বাভাবিক না হলে রোববার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। শনিবার (১৪ নভেম্বর) জরুরি বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এতে রফতানি আয় বাধাগ্রস্ত হচ্ছে।

মাহমুদ হাসান খান আরও জানান, কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং কর্মীদের ভাঙচুর করতে বাধ্য করা হচ্ছে। বর্তমানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে। তিনি উল্লেখ করেন, একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক না হলে মজুরি বোর্ডে মালিক পক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ২১:৪২:০২   ২৬ বার পঠিত   #  #  #  #  #  #  #