সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার

প্রথম পাতা » জাতীয় » সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আনুষ্ঠানিকভাবে তার গ্রেপ্তারের বিষয়টি সংসদে অবহিত করেন।

স্পিকার জানান, সংসদের কার্যপ্রণালি বিধির ১৭২ বিধি অনুযায়ী তিনি এ সংক্রান্ত চিঠি পেয়েছেন এবং ১৭৬ বিধি অনুসারে চিঠির সংশ্লিষ্ট অংশ সংসদে পড়ে শুনিয়েছেন।

উত্থাপিত তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। পরবর্তীতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ৩০৬ ধারায় দায়ের করা মামলায় ২১ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৫৩   ৩১ বার পঠিত   #  #  #  #  #  #