ওমান সাগরে আগুন লাগা একটি পণ্যবাহী জাহাজ থেকে ২২ জন নাবিককে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কোস্টগার্ড।
ইউএইর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি (ওয়াম) জানিয়েছে, জাহাজটিতে আগুন লাগার পর নাবিকরা জরুরি সহায়তা চেয়ে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।
অভিযান চালিয়ে জাহাজে থাকা ২২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে জাহাজটিতে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৯:১৪:৫১ ২২ বার পঠিত #উদ্ধার অভিযান #ওমান সাগর #জাহাজে #নাবিক #সংযুক্ত আরব আমিরাত