রবিবার, ৮ নভেম্বর ২০২৬

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

প্রথম পাতা » প্রধান সংবাদ » অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন। রোববার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে এই মামলা দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, বাদী তানজিন তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করার পর আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২০২৬ সালের ২৭ অক্টোবর তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বাদীর আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রচার করেন। এছাড়া আসামি বাদীর বিরুদ্ধে গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন এবং ফেসবুক মেসেঞ্জারে কল করে তাকে ভাইরালের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আরজিতে আরও উল্লেখ করা হয়, আসামি বাদীর অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি ও নাবালক শিশুর ছবি প্রকাশ করেছেন। লিগ্যাল নোটিশ পাঠানোর পরও আসামি ছবিগুলো অপসারণ করেননি এবং বাদীর বিরুদ্ধে কটূক্তি অব্যাহত রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৯:০৭:১৯   ২০ বার পঠিত   #  #  #  #  #