রবিবার, ৮ নভেম্বর ২০২৬

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

প্রথম পাতা » প্রধান সংবাদ » এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



২০২৬-২৭ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন। শিগগিরই এ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মতো এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর ২০২৬ শুরু হবে। এসব শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের বিষয়টি এখনো নিশ্চিত নয়। গত শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল, যেখানে পাস নম্বর ছিল ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:০২:৩৫   ২০ বার পঠিত   #  #  #  #  #