রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ইয়েমেনে বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইয়েমেনে বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



ইয়েমেনের আটটি প্রদেশে ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। হামলার তীব্রতায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী সানার পূর্বাঞ্চলের বানি হুশাইশ এলাকায় হামলার ব্যাপকতা সবচেয়ে বেশি ছিল। হুথি গোষ্ঠীর অভিযোগ, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:০১:০৭   ২১ বার পঠিত   #  #  #  #  #