বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

প্রথম পাতা » জাতীয় » ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে। এর আগে, গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করে। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর এই দিবসটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:০১   ১২ বার পঠিত   #  #  #  #  #