প্রি-পেইড মিটার ব্যবস্থার আধুনিকায়নের কাজের কারণে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) নির্দিষ্ট কিছু প্রি-পেইড মিটারে রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে পরদিন শুক্রবার রাত ১০টা পর্যন্ত এ বিঘ্ন দেখা দিতে পারে।
আজ বুধবার (৪ নভেম্বর) ডেসকোর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রি-পেইড মিটারের নম্বর ‘০৩’ দিয়ে শুরু, সেসব মিটারের রিচার্জ সেবা এ সময়ে সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
এ অবস্থায় গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে আগেই প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো।
এ বিষয়ে প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। সূত্র: বাসস
বাংলাদেশ সময়: ২০:৩০:১৪ ১২ বার পঠিত #নতুন #নিয়ে #প্রি-পেইড #বিজ্ঞপ্তি #মিটারে #সরকারের