খাগড়াছড়ির ২২ বছর বয়সী তরুণী নিপা ত্রিপুরা নিজের প্রবল আগ্রহ ও সাহসের জোরে ইলেকট্রিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান অমৃত পাড়ার বাসিন্দা নিপা ছোটবেলা থেকেই বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কৌতূহলী ছিলেন। তিনি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২০ সালে এসএসসি পাস করেন এবং পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে বৈদ্যুতিক কাজ শেখেন।
নারী বলে এখনো কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। অনেকেই এখনো আমাকে কাজ দিতে চান না। তবে আশার কথা হলো, আমার কাজ দেখে এ ধরনের প্রবণতা কিছুটা হলেও কমছে।
২০২৪ সালের নভেম্বরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে সৌর প্যানেল স্থাপন ও বৈদ্যুতিক কাজের ওপর প্রশিক্ষণ নেওয়ার পর তিনি ‘আনন্দ’ নামক সংস্থায় সহকারী ইলেকট্রিশিয়ান হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি চাকরির পাশাপাশি খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক সমস্যার সমাধানে কাজ করছেন এবং এ পর্যন্ত ১০০টির বেশি বাড়িতে সোলার প্যানেল স্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগকে স্থানীয়রা অনুপ্রেরণামূলক হিসেবে দেখছেন এবং তাঁর পরিবারও এখন তাঁর পেশায় সন্তুষ্ট।
বাংলাদেশ সময়: ১৩:৪২:৪৭ ২১ বার পঠিত #ইলেকট্রিশিয়ান #খাগড়াছড়ি #নারী ক্ষমতায়ন #নিপা ত্রিপুরা #প্রশিক্ষণ #সৌর প্যানেল