সোমবার, ২ নভেম্বর ২০২৬

পরমাণু হামলার হুমকি বিশ্ব নিরাপত্তার জন্য বিপজ্জনক: ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » পরমাণু হামলার হুমকি বিশ্ব নিরাপত্তার জন্য বিপজ্জনক: ইরান
সোমবার, ২ নভেম্বর ২০২৬



ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরোক্ষ হুমকিকে তেহরান গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, এ ধরনের হুমকি ইরানকে দুর্বল করার পরিবর্তে আত্মরক্ষার সংকল্প আরও দৃঢ় করবে। তিনি সতর্ক করে বলেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো হামলায় ব্যবহার করা হলে তা মেনে নেওয়া হবে না। বাকায়ি আরও বলেন, ইরান বারবার স্পষ্ট করেছে যে মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গেই তাদের শত্রুতা নেই, তবে একটি বড় প্রতিবেশী দেশ হিসেবে ইরানের যৌক্তিক প্রত্যাশা হলো অন্য আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড যেন তাদের বিরুদ্ধে সামরিক বা অন্য কোনো ধরনের হামলার কাজে ব্যবহার করা না হয়। ইউরোপের কয়েকটি দেশে ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ডে ইরানের জড়িত থাকার অভিযোগকেও তিনি সম্পূর্ণ বেমানান বলে প্রত্যাখ্যান করেন এবং এ বিষয়ে পরিসংখ্যান ও ঐতিহাসিক বাস্তবতার ওপর জোর দেন। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১:৪১:৩০   ২০ বার পঠিত   #  #  #  #  #  #