মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্তে একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে। সোমবার (০২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নবগঠিত এই ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ককাসের কার্যপরিধি পরিচালনার জন্য চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য ফাহিমা নাসরিন। ককাসের অন্য সদস্যরা হলেন— মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম এবং আন্না মিনজ। সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সমন্বয় জোরদার করার লক্ষ্যে ১০ সদস্যের এই বিশেষ ককাস গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:০৭:৩৪ ২২ বার পঠিত #গণতান্ত্রিক মূল্যবোধ #জাতীয় সংসদ #মানবাধিকার #শান্তি #সংসদীয় ককাস