সোমবার, ২ নভেম্বর ২০২৬

ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা
সোমবার, ২ নভেম্বর ২০২৬



কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ঢাকায় পৃথক দুটি অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের সোনার ছয়টি ‘ডিম’ জব্দ করেছে। উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জব্দ করা সোনার ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

প্রথম অভিযানে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি সোনার ডিম উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও তিনটি সোনার ডিম পাওয়া যায়, যেগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, এই চোরাচালান চক্রের আন্তর্জাতিক যোগাযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:২০   ১৩ বার পঠিত   #  #  #  #  #