রবিবার, ১ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর সরকারি ছুটি, তবে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি ছুটির সুযোগ নেই

প্রথম পাতা » জাতীয় » ৭ নভেম্বর সরকারি ছুটি, তবে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি ছুটির সুযোগ নেই
রবিবার, ১ নভেম্বর ২০২৬



সরকার প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যাতে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান। তবে সরকারি চাকরিজীবীদের জন্য এই দিনটি বাড়তি কোনো ছুটির সুযোগ নিয়ে আসছে না। চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিবছর দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে এবং এ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৫২   ২১ বার পঠিত   #  #  #  #