শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

প্রথম পাতা » জাতীয় » মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না।

  • স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
  • কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।
  • যদি কোনো রিক্রুটিং এজেন্সি মেডিক্যাল স্লিপ করানোর পর কর্মী অন্য এজেন্সির মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে আগের এজেন্সিকে দ্রুত স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হস্তান্তর করতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির আপত্তি গ্রহণযোগ্য হবে না।
  • নির্ধারিত ফির বেশি দাবি করলে কিংবা হয়রানি ও টালবাহানার শিকার হলে ভুক্তভোগীদের secretary@probashi.gov.bd ই-মেইলে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।
  • মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।

মন্ত্রণালয় জানিয়েছে, মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:২০:২৬   ১৮ বার পঠিত   #  #  #  #  #