বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম জানান, জামিন আবেদনে উল্লেখ করা হয়েছে যে, সালমান শাহের মৃত্যুর সুরতহাল, পোস্টমর্টেম, ভিসেরা ও রাসায়নিক রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় তিনি আত্মহত্যা করেছেন। আবেদনে আরও বলা হয়, আসামি শারীরিকভাবে অসুস্থ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত তা নামঞ্জুর করেন। গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ এবং পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় তার মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ঘটনার দিন সালমান শাহের বাবা-মা তার ইস্কাটনের বাসায় গিয়ে তাকে ঘুমানোর কথা জানতে পারেন। পরে প্রোডাকশন ম্যানেজার সেলিমের ফোনের মাধ্যমে তারা জানতে পারেন সালমান অসুস্থ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পথে সালমানের গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পা নীলবর্ণ ধারণ করতে দেখেন তার বাবা-মা। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

বাংলাদেশ সময়: ১৫:২১:৫৬   ১৫ বার পঠিত   #  #  #  #  #